Updates

পরিদর্শন

ভারতে অন্যান্য বিভাগকে একত্র করে তার সঙ্গে কৃষিব্যবস্থার তুলনা করলে দেখা গেছে বেশিরভাগ মানুষের জীবনধারণের রসদ জোগায় কৃষিব্যবস্থা। কৃষির উৎপাদন অত্যধিক অস্থায়ী হয় অনিশ্চিত আবহাওয়া, অধিক বৃষ্টিতে জমি ভেসে যাওয়া, কীটপতঙ্গ এবং রোগ ইত্যাদির কারণে। ফসলের ইন্সিওরেন্স কৃষকদের এই ধরনের অনিশ্চিয়তার কারণে ফসলের ক্ষতির থেকে ব্যাপক কভারেজ চাষীভাইদের প্রদান করে থাকে। ফসলের ইন্সিওরেন্স হল একটি জরুরী ঝুঁকির অভিপ্রয়াণের উপকরণ যা কৃষিবিভাগের ঝুঁকি যেমন ভূকম্পন, সুনামী, সাইক্লোন, বন্যা, ধ্বস, শিলাবৃষ্টি এবং খরা ইত্যাদি কারণের ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে।

ভারত প্রধানত: একটি কৃষি নির্ভর দেশ আর চাষীভাইগণ জাতির মেরুদন্ড। এপ্রিল, 2016-তে, ভারত সরকার প্রবর্তন করেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) পূর্বেকার ইন্সিওরেন্স যোজনা যেমন, ন্যাশনাল অ্যাগ্রিকালচার ইন্সিওরেন্স স্কীম (NAIS), ওয়েদার বেসড ক্রপ ইন্সিওরেন্স স্কীম এবং মডিফায়েড ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল ইন্সিওরেন্স স্কীম (MNAIS) গুটিয়ে নেওয়ার পরে। বর্তমানের পিএমএফবিওয়াই হল সরকারের একটি অন্যতম কৃষি স্কীম ভারতের কৃষি বিমার ক্ষেত্রে। যদিও সচেতনতাবোধের বৃদ্ধি এবং কম কৃষক প্রিমিয়ামের হার লক্ষ্য হওয়ায় ক্রমাগত ক্রপ ইন্সিওরেন্সের অনুপ্রবেশ ঘটেছে ভারতে।

যোজনাটির সম্পর্কে

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)-এর লক্ষ্য হল কৃষি ক্ষেত্রে সহযোগিতামূলক স্থায়ী উৎপাদন গড়ে তোলা নিম্নলিখিত উপায়ে-

  • অনিশ্চিত ঘটনার কারণে ফসল নষ্ট হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য অর্থনৈতিক সহযোগিতা প্রদান
  • চাষীভাইদের আয়ের স্থায়ীত্ব প্রদান যাতে তাঁদের ক্রমাগত কৃষিব্যবস্থা সুনিশ্চিত থাকে
  • চাষীভাইদের উদ্ভাবনমূলক এবং আধুনিক কৃষিকার্যের অভ্যাসে উৎসাহ প্রদান করা যাতে কৃষিবিভাগে ক্রেডিটের সুব্যবস্থা সুনিশ্চিত থাকে, খাদ্য নিরাপত্তা, ফসলের বিবিধমুখীনতা এবং ক্রমবর্ধমান বৃদ্ধি এবং কৃষিবিভাগের প্রতিযোগিতামূলক মনোভঙ্গি বজায় থাকে এবং পাশাপাশি চাষীভাইদের উৎপাদনব্যবস্থার ঝুঁকি সুরক্ষিত থাকে।
বিষয়বস্তু

I. কৃষক কভারেজ

  • সমস্ত চাষীভাই যার অন্তর্ভূক্ত ভাগচাষী এবং জমি দখলদার চাষীভাই যাঁরা নির্দিষ্ট ফসল নির্দিষ্ট জায়গায় ফলিয়ে থাকেন তাঁরা কভারেজ পাওয়ার যোগ্য হবেন। সমস্ত চাষীভাইদের জন্য বাধ্যতামূলক ইন্সিওরেন্স কভারেজের জন্য জোর করা যোজনার বিধান অনুসারে।
  • চাষীভাইদের বিমাকৃত ফসল এবং জমির জন্য যেন বিমাযোগ্য স্বার্থ থাকে।
  • যোজনাটির লক্ষ্য হল সর্বাধিক কভারেজ সিডিউল কাস্ট (এসসি)/ সিডিউল ট্রাইব(এসটি) মহিলা কৃষকদের জন্য ।
  • ফসলের পরিকল্পনায় কোনও পরিবর্তন হলে কোনও নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় / পিএসিএস/অনুমোদিত চ্যানেল পার্টনার/ ইন্সিওরেন্স কোম্পানির ইন্সিওরেন্স মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করুন বপনের এক সপ্তাহের মধ্যে।
  • চাষীভাইদের সুনিশ্চিত করতে হবে যে তিনি ইন্সিওরেন্স কভারেজ পেয়েছেন একজন বিজ্ঞাপিত ক্রপ(এস) চাষ করার / প্রস্তাবিত চাষ করার চাষীভাইয়ের কাছ থেকে, কেবলমাত্র এক টুকরো জমির একক উৎস থেকে। কোনও ডুব্লিকেট বা ডবল ইন্সিওরেন্স করার অনুমতি থাকে না এক্ষেত্রে চাষীভাই কভারেজের জন্য যোগ্য বিবেচিত হবেন না। ইন্সিওরেন্স কোম্পানি এই সমস্ত দাবি বাতিল করার অধিকার রাখেন এবং এক্ষেত্রে প্রিমিয়াম ফেরত দেওয়া হয় না। কোম্পানি এই ক্ষেত্রে এই ধরনের চাষীভাইয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারেন।

II ফসলের কভারেজ:

  • খাদ্য ফসল(খাদ্যশস্য, বাজরা এবং ডাল)
  • তৈলবীজ
  • বার্ষিক কমার্সিয়াল / বার্ষিক হটিকালচারাল ফসল

III. ঝুঁকির কভারেজ: :

  • মূল কভারেজ :

    এই যোজনার অধীনে মূল কভারের ঝুঁকি থাকে ফসলের ক্ষয়ক্ষতির থেকে স্ট্যান্ডিং ক্রপ (বপন থেকে ফসল তোলা) পর্যন্ত। এই ব্যাপক ঝুঁকির বিমা প্রদান করে ফসলের ক্ষয়ক্ষতির কভার অঞ্চল -ভিত্তিক প্রস্তাবের ভিত্তিতে অপ্রতিরোধ্য ঝুঁকি যেমন খরা, শুষ্কতা,বন্যা.প্লাবন, বহুবিস্তৃত কীটপতঙ্গ এবং রোগের আক্রমণ, ধ্বস নামা, প্রাকৃতিক আগুন বর্জ্রপাত,তুফান,শীলাবৃষ্টি এবং সাইক্লোন থেকে।
  • অ্যাড-অন কভারেজ :

    বাধ্যতামূলক মূল কভার ছাড়াও, রাজ্য সরকার/ ইউটিএস, স্টেট লেভেল কোঅডিনেশন কমিটির ক্রপ ইন্সিওরেন্স (SLCCCI) সংক্রান্ত কনসালটেশন বা পরামর্শ বেছে নিতে পারেন যে-কোনও বা সমস্ত অ্যাড-অন কভারে নির্দিষ্ট ফসলের/জায়গার চাহিদার ভিত্তিতে তাঁদের রাজ্যগুলিতে নিম্নলিখিত ফসলের বিভিন্ন স্তরে এবং ফসলের ক্ষতির ঝুঁকি অনুসারে-
বপন/রোপন / জার্মিনেশন বা অঙ্গুরোদগমের ঝুঁকির প্রতিরোধ মধ্য-আবহাওয়ার প্রতিকূলতা ফসল তোলার পরে ক্ষয়ক্ষতিস্থানীয় বিপর্যয় অ্যাড-অন কভারেজ ফসলের ক্ষতির জন্য বন্য জন্তুর আক্রমণের কারণে
বিমাকৃত জায়গায় বৃষ্টি না হওয়ায় বা প্রতিকূল মৌসমী / আবহাওয়ার পরিস্থিতির কারণে বপন / রোপন / অঙ্গুরোদগমের প্রতিরোধ প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি যেমন বন্যা, দীর্ঘদিন চলতে থাকা শুষ্কতা, মারাত্মক খরা দেখা দেওয়া যার ফলে স্বাভাবিক ফসলের থেকে 50% কম ফসল হওয়া । এই অ্যাড-অন কভারেজের সুবিধা তৎক্ষণাৎ ব্যবস্থা প্রদান করা হয় বিমাকৃত চাষীভাইদের যদি এইসমস্ত কারণে ফসলে ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই কভারেজটি পাওয়া যায় সর্বাধিক দু সপ্তাহের জন্য ফসল তোলার পরে যেখানে শুষ্ক অবস্থায় ফসল কাটা হয়,ছোট ছোট ব্যান্ডেলে বাঁধা হয় সেই অঞ্চলের চাহিদা অনুসারে, সেই অবস্থায় জমিতে পড়ে থাকা ফসলের অত্যধিক শিলাবৃষ্টি, সাইক্লোন,অসময়ে অতিবর্ষন হওয়ার কারণে ক্ষয় হলে নির্দিষ্ট বিমাকৃত ফসলের ক্ষয়/ক্ষতি আঞ্চলিক বির্যয়ের কারণে যেমন শিলাবৃষ্টি,ধ্বস নামা,প্লাবন,ক্লাউড বাস্ট, প্রাকৃতিকভাবে আগুল লাগলে নিদিষ্ট অঞ্চলের বিচ্ছিন্ন খামারে দেখা দিলে রাজ্য সরকার অ্যাড-অন কভারেজ প্রদান করে থাকেন বন্য জন্তুর আক্রমণে ক্ষতি হলে তা যেন সারগর্ভ থেকে অনুভূত এবং তা যেন হয় শনাক্তযোগ্য। অ্যাড-অন কভারেজ চাষীভাইদের জন্য অপশনাল থাকে এবং তা ধারণাগত বা নোশনাল প্রিমিয়াম চাষীভাইকে বহন করতে হবে, যদিও রাজ্য সরকার অতিরিক্ত সাবসিডি প্রদানের কথা বিবেচনা করতে পারেন যেখানে এই কভারেজ নির্দিষ্ট করা হবে।

ব্যাতিক্রম:

  • যদি ক্ষতি হয়ে থাকে যুদ্ধ বা নিউক্লিয়ারের ঝুঁকি থেকে,দূষিত ক্ষতি এবং অন্যান্য প্রতিরোধমূলক ঝুঁকি এর ব্যাতিক্রম হবে।

ইনডেমনিটি লেভেল (আইএল) এবং থার্সহোল্ড ইয়েল্ড (টিওয়াই):

  • তিন স্তরের ইনডেমনিটি, যথা 70%, 80% এবং 90% নির্দিষ্ট অঞ্চলের ফসলের ঝুঁকির বিবেচনায় পাওয়া যাবে সমস্ত ফসলের।
  • থার্সহোল্ড ইয়েল্ড (টিওয়াই) হবে বেঞ্চমার্ক ফসলের স্তর যেখানে বিমার সুরক্ষা প্রদান করা হবে সমস্ত বিমাকৃত চাষীভাইদের প্রতিটি ইন্সিওরেন্স ইউনিটির জন্য।
  • থার্সহোল্ড ইয়েল্ডের একটি ফসলের জন্য একটি ইন্সিওরেন্স ইউনিট গড়পড়তা শেষ সাত বছরের উৎপাদনের ভিত্তিতে যার ব্যাতিক্রম দুবছর ঘোষিত বিপর্যয় যদি হয়ে থাকে, ক্ষতিপূরণ জায়গার স্তরের গুণীতকে প্রদান করা হবে।

প্রিমিয়ামের হার- অ্যাগ্রিকালচারাল প্রিমিয়াম রেট (এপিআর) ধার্য করা হবে পিএমএফবিওয়াই এবং আরডব্লিউবিসিআইএস-এর অধীনে বাস্তবায়িত ইন্সিওরেন্স কোম্পানির দ্বারা। চাষীভাইদের যে প্রিমিয়ামের হার প্রদান করতে হবে:-

ঋতু ফসল সর্বাধিক প্রিমিয়াম রেট চাষীভাই দ্বারা প্রদান ( সাব ইন্সিওর্ডের %)*
খারিফ সমস্ত খাদ্য শস্য এবং তৈলবীজ ফসলের(সমস্ত খাদ্যশস্য,বাজরা. ডাল এবং তৈলবীজ ফসল) এসআই-এর 2.0% বা আসল হার ,তার মধ্যে যেটি কম
রবি সমস্ত খাদ্য শস্য এবং তৈলবীজ ফসলের(সমস্ত খাদ্যশস্য,বাজরা. ডাল এবং তৈলবীজ ফসল) এসআই-এর 1.5% বা আসল হার ,তার মধ্যে যেটি কম
খারিফ এবং রবি অ্যানুয়াল কমার্সিয়াল / অ্যানুয়াল হর্টিকালচারাল ফসল এসআই-এর 5% বা আসল হার, তার মধ্যে যেটি কম
পেরিনিয়াল হর্টিকালচার/ কমার্সিয়াল ফসল(পাইলট ভিত্তিক) এসআই-এর 5% বা আসল হার, তার মধ্যে যেটি কম

*দ্রষ্টব্য : প্রিমিয়াম প্রদানকারী অ-লোন গ্রহণকারী চাষীভাই পূর্ণসংখ্যার গুণীতকে পরিণত করবেন নিকটবর্তী অঙ্ক।

প্রিমিয়াম প্রদানকারী অ-লোন গ্রহণকারী চাষীভাই পূর্ণসংখ্যার গুণীতকে পরিণত করবেন নিকটবর্তী অঙ্ক। সাবসিডির- সমস্ত চাষীভাই যোজনার অধীনে নথিভূক্ত থাকবেন আসল প্রিমিয়ামের গ্রহণযোগ্য সাবসিডির জন্য যোগ্য থাকবেন।